News Flash

  • Home
  • দেশ
  • দয়া করে আরও একবার ভাবুন, বয়কটের সিদ্ধান্তের প্রেক্ষিতের বিরোধীদের বার্তা নির্মলার
Image

দয়া করে আরও একবার ভাবুন, বয়কটের সিদ্ধান্তের প্রেক্ষিতের বিরোধীদের বার্তা নির্মলার

চেন্নাই, ২৫ মে (হি.স.): দয়া করে আরও একবার ভাবুন। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা, এরই প্রেক্ষিতে এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নির্মলা সীতারমন বলেছেন, “নতুন সংসদ ভবন গণতন্ত্রের মন্দির, এমনকি প্রধানমন্ত্রীও মাথা নত করে সংসদে প্রবেশ করেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং (বিরোধীদের কাছে) আবেদন করছি, দয়া করে পুনরায় চিন্তা করুন, নিজেদের অবস্থান পরিবর্তন করুন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করুন।”

কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এদিন বলেছেন, তিরুভাদুথুরাই অধীনমের উপহার দেওয়া রাজদণ্ড নতুন সংসদ ভবনে লোকসভা স্পিকারের আসনের কাছে রাখা হবে। তিনি বলেছেন, এটি একটি অনন্য বিষয়, যা তামিলনাড়ুকে একটি বিশেষ স্থান প্রদান করে। তিনি বলেন, রাজদণ্ড রাজতন্ত্রকে বোঝায় না, বরং এটি দেশের জনগণের জন্য ন্যায়সঙ্গত শাসনকে নির্দেশ করে। বিরোধী দলগুলির গৃহীত অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদ গণতন্ত্রের মন্দির এবং প্রত্যেকের উচিত যথাযথ সম্মান দেওয়া এবং বিরোধী দলগুলিকে বয়কট পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সীতারমন উল্লেখ করেছেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলি উপজাতীয় সম্প্রদায় থেকে আসা রাষ্ট্রপতির সম্পর্কে কুকথা বলেছিল, তাঁরাই এখন সংসদের উদ্বোধনে রাষ্ট্রপতির গুরুত্ব সম্পর্কে কথা বলছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top