News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির অধ্যাদেশ: সমর্থন চেয়ে রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে বসতে চান কেজরিওয়াল
Image

দিল্লির অধ্যাদেশ: সমর্থন চেয়ে রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে বসতে চান কেজরিওয়াল


নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদী সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় ইতিমধ্যেই পাঁচ বিরোধী দলের সমর্থন হাসিল করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার সমর্থন চাইতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের জানান, দিল্লি ফিরেই দেখা করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সময় চাইবেন। কংগ্রেসের দুই শীর্ষ নেতা দেখা করার জন্য সময় দেবেন বলেও আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির খুব একটা রাজনৈতিক সদ্ভাব নেই। দিল্লি এবং পঞ্জাব দুই রাজ্যেই আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারাতে হয়েছে শতাব্দী প্রাচীন দলটিকে। বিরোধী জোটে কেজরির দলকে সামিল করতে তেমন উদ্যোগও নেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেনদের আমন্ত্রণ জানানো হলেও ডাকা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top