News Flash

  • Home
  • দেশ
  • মোদী না করলে কি পাক প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধন করবেন’, দলীয় নেতার মন্তব্যে বিপাকে কংগ্রেস
Image

মোদী না করলে কি পাক প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধন করবেন’, দলীয় নেতার মন্তব্যে বিপাকে কংগ্রেস


নয়াদিল্লি, ২৫ মে (হি. স.)”দেশের প্রধানমন্ত্রী দেশের সংসদ উদ্বোধন না করলে কে করবে? ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের সংসদ উদ্বোধন না করেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবেন?” কংগ্রেস সহ মোট ১৯টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাকের মাঝে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে এই ভাষাতেই সরব হলে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এই কংগ্রেস নেতা বলেছেন, ‘নতুন সংসদ ভবন নিয়ে বিতর্ক কেন? ভারতের সংসদ বিজেপির সম্পত্তি নয়। বুঝতে হবে দেশের প্রধানমন্ত্রী দেশের সংসদ উদ্বোধন না করলে কে করবে? ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের সংসদ উদ্বোধন না করেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবেন?’ আচার্য প্রমোদের কথায়, ‘মোদীর বিরোধিতা করার অধিকার আমাদের আছে। কিন্তু দেশের বিরোধিতা করার অধিকার আমাদের নেই। আমি বিরোধীদের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি।’

প্রসঙ্গত, আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদভবন। এর আগে লোকসভার সচিবালয় থেকে সংসদ ভবন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ পাঠানো হয়। এরপরই রাহুল গান্ধী দাবি তোলেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত। তারপর অন্যান্য বিরোধী নেতারাও এই একই দাবি তোলেন।

এর আগে সংসদ ভবনের ওপরে থাকা অশোকস্তম্ভ নিয়েও জোর বিতর্ক হয়েছিল। সেই স্তম্ভের সিংহগুলি ‘হিংস্র’ বলে অভিযোগ করা হয়। এই নিয়ে মামলা করা হয় আদালতে। তবে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, সংসদভবনের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহ বেআইনি নয়। এই সিংহের আত্মপ্রকাশ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top