News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের কারণ ব্যাখ্যা কুণালের
Image

নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের কারণ ব্যাখ্যা কুণালের


কলকাতা, ২৫ মে (হি. স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিভিন্ন রাজনৈতিক দল বয়কট করছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন। কিন্তু, সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি। এমনই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।

কুণাল বলেন, “২০ টি রাজনৈতিক দল বয়কট করেছে। তিনটি কারণে আমরা বিরোধিতা করেছি। কেন নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর থাকতে সভারকারের জন্মদিনে সংসদ ভবন উদ্বোধন হচ্ছে। ভারতবর্ষে এরকম আর্থিক পরিস্থিতিতে এত টাকা খরচ করে সংসদ ভবন কেন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন রাষ্ট্রপতিকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করা হয়নি?”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়েই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া বাঞ্ছনীয়। বৃহস্পতিবার এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতিকে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে মামলাকারীর তরফে।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top