News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা সিডিপিও অফিসের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখলেন সমাজকল্যাণ মন্ত্রী
Image

কদমতলা সিডিপিও অফিসের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখলেন সমাজকল্যাণ মন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷  কদমতলা সিডিপিও অফিসের গোডাউনে বালাহারের চাল ডাল নষ্ট হয়ে যাওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শন করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷ বৃহস্পতিবার গোডাউন পরিদর্শনকালে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৷ ধর্মনগরে জেলা শাসকের কনফারেন্স হলে একটি রিভিউ মিটিং-এ যোগ দিতে এসে প্রথমে তিনটি সিএসসি মোবাইল ভ্যানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়৷ এরপর তিনি সোস্যাল ওয়েলফেয়ার এবং সোস্যাল এডুকেশন, লেবার ও স্পোর্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন৷ এই রিভিউ মিটিং-এ দপ্তরের আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ৷ এই রিভিউ মিটিং-এ উপস্থিত ছিলেন জেলা শাসক নাগেশ কুমার বি, মহকুমা শাসক বিবেক এইচ বি, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা৷ এরপর তিনি কদমতলা সিডিপিও অফিস পরিদর্শনে যান৷ সেখানে সিডিপিও অয়ন ভৌমিককে না পেয়ে অফিস কক্ষে বসে অফিসের কর্মচারীদের সাথে কথা বলেন মন্ত্রী৷ সেখানে কর্মচারীদের সাথে কথা বলে তিনি তাদের সমস্যার কথা শুনেন৷ এরপর তিনি সাথে থাকা গোডাউন পরিদর্শন করেন৷ গোডাউনে রাখা চালের বস্তার উপর ছত্রাক পড়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে যান৷ খোঁজ নিয়ে নষ্ট ৩৪ বস্তা মিশ্রিত চালডালের কি অবস্থা হয়েছে তা দেখেন তিনি৷ কি কারণে এই মিশ্রিত চালডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো হলোনা তা স্টোর কিপার শ্রীবাস পালের কাছে জানতে চান৷ কিন্তু সঠিক কোন উত্তর দিতে পারেনি স্টোর কিপার৷ মন্ত্রী জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যম থেকে এই ঘটনার খবর পেয়ে খোঁজ নিতে এসেছেন৷ তিনি জানিয়েছেন, কিছু দিন আগে সারা দেশে ডাল ছিল না৷ যার ফলে মিড ডে মিল পরিষেবা চালাতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে৷ বর্তমানে দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে প্রয়োজনে বাজার থেকে ডাল কিনে এনে পরিষেবা চালু রাখার জন্য৷  কি কারণে গোডাউনে চালডাল থাকা  সত্বেও সেগুলি দেওয়া হয়নি তার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷৷

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top