News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি স্কুল ফুটবল পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষিত
Image

কাজল স্মৃতি স্কুল ফুটবল পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। টিএফএ এ বছর মরশুম শুরু করতে যাচ্ছে কাজল স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে। তিন দিন আগে এর আংশিক ক্রীড়া সূচি ঘোষণা করা হলেও আজ টিএফএ-র পক্ষ থেকে লীগ কমিটির চেয়ারম্যান পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ১৪

কাজল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৯ মে থেকে। মোট বারোটি স্কুল দল এতে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকারী স্কুল দলের প্রতিনিধিদের নিয়ে সভায় বসে, লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরির জন্য গ্রুপ বিন্যাস করে নিয়েছেন। অংশগ্রহণকারী বারোটি স্কুল দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের তিনটি দল নক আউট পদ্ধতিতে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল, মধুবন কাঠালতলী স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির। গ্রুপ বি-তে রয়েছে মতিনগর স্কুল, ড. বি আর আম্বেদকর স্কুল, আসাম রাইফেলস পাবলিক স্কুল, গ্রুপ সি-তে রয়েছে সেন্ট পলস স্কুল, সুখময় স্কুল ও বড়জলা স্কুল। গ্রুপ ডি-তে রয়েছে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল, আনন্দমার্গ স্কুল ও হলিক্রস স্কুল। চার গ্রুপের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল মূল পর্বে লীগ পদ্ধতিতে খেলবে। ২৯ মে উদ্বোধনী ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল এবং আনন্দমার্গ স্কুল পরস্পরের মুখোমুখি হবে। ৩০ মে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল খেলবে মধুবন কাঠালতলী হাই স্কুলের বিরুদ্ধে। ৩১ মে মতিনগর স্কুল খেলবে ড. বি আর আম্বেদকর বিদ্যাভবন এর বিরুদ্ধে। ১ জুন সেন্ট পলস স্কুল খেলবে সুখময় স্কুলের বিরুদ্ধে। ২ জুন উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল খেলবে হলিক্রস স্কুলের বিরুদ্ধে। ৩ জুন সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল খেলবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে। ৪ জুন মতিনগর স্কুল খেলবে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বিরুদ্ধে। ৫ জুন সেন্ট পল্স স্কুল খেলবে বড়জলা স্কুলের বিরুদ্ধে।

 ৬ জুন আনন্দমার্গ হাই স্কুল খেলবে হলি ক্রস স্কুলের বিরুদ্ধে। ৭ জুন মধুবন কাঁঠালতলী হাইস্কুল খেলবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে। ৮ জুন ডঃ বি আর আম্বেদকর বিদ্যাভবন খেলবে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বিরুদ্ধে। ৯ জুন সুখময় স্কুল খেলবে বড়জলা স্কুলের বিরুদ্ধে। ১০ জুন থেকে শুরু হবে লীগ পর্যায়ের খেলা। প্রতিটি ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটা থেকে শুরু হবে। তবে খেলোয়াড়দের বিকেল সাড়ে তিনটায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। খেলা হবে ৩৫-১০-৩৫ মিনিট পদ্ধতিতে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সামগ্রিক নিয়ম অনুযায়ী।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top