News Flash

  • Home
  • দেশ
  • প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে! যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়
Image

প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে! যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়

উত্তর ২৪ পরগনা, ২৪ মে (হি. স.) : বুধবার সকালে ঘর থেকে ১৭ বছরের আশ মহম্মদ এবং সাহানা আরা নামে এক নাবালক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে খড়দা থানা এলাকার আগরপাড়ায়৷

পরিবারের দাবি, ওই দুই নাবালক চার মাস আগে নিজেরা বিয়ে করেছিল৷ খড়দা থানার পুুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ দু’জনের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ বিয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মৃতের পরিবারের বক্তব্য, আশ মহম্মদ এবং সাহানা দু’জনেরই বয়স ১৭ বছর ৷ বাড়ির অন্যান্যদের সঙ্গে না থেকে তারা পাশেই আদালা বাড়িতে থাকত দু’জনে৷ আশ মহম্মদ কাঠের আসবাবপত্রের কাজ করত৷ গতকাল রাতে তার বাড়ি ফিরতে দেরি হয়৷ সেই সময় সাহানার সঙ্গে আশের বোন রুজিয়ানা ছিলেন। তবে, মাঝরাতে আশ ফিরলে রুজিয়ানা বাড়ি ফিরে যান। রুজিয়ানার দাবি অনুযায়ী, রাতে সব স্বাভাবিক ছিল।

বুধবার সকালে দীর্ঘক্ষণ হয়ে গেলেও আশ মহম্মদ এবং সাহানা ঘরের দরজা খুলছিল না দেখে সকলে তাদের ডাকাডাকি শুরু করেন৷ কিন্তু, ভিতর থেকে কোনও সাড়া শব্দ না-পেয়ে দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে তাঁরা দেখেন দু’জনেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়৷ খড়দা থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।তদন্তকারী আধিকারিকরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top