News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় অভিষেককে ৩ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ সৌমিত্রর
Image

বাঁকুড়ায় অভিষেককে ৩ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ সৌমিত্রর

দুর্গাপুর, ২৩ মে (হি. স.) বাঁকুড়ায় অভিষেককে ৩ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি থেকে বাঁকুড়ার সাংসদের তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলে সেকেন্ড ইন্ কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত চার বছর ধরে বিজেপির সাংসদরা বাঁকুড়া জেলায় কোন কাজ করতে পারেনি। উচ্চপদস্থ কোন মন্ত্রী এনে মিটিং করেছে?” তিনি আরও খোঁচা দিয়ে বলেন,” বাঁকুড়ার মানুষ খাল কেটে কুমীর নিয়ে এসেছে। সেই খাল দিয়ে কুমীরকে বিদায় দেবে বাঁকুড়ার মানুষ।” তার জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার বিষ্ণুপুরে যাওয়ার আগে দুর্গাপুরে নিজের বাসভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাবে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন,” মানুষের উন্নয়নের জন্য মিটিং করার দরকার হয় না। তার জন্য গ্রামে, পাড়ায় মানুষের কাছে পৌঁছাতে হয়। তাদের সমস্যা শুনতে হয়। কেন্দ্র সরকার বিষ্ণুপুর লোকসভায় কি উন্নয়ন করেছে, সেটা চোখে দেখা যায়। বাঁকুড়া – মশাগ্রাম রেল যোগাযোগ। করোনা আবহে সাংসদ তহবিল থেকে প্রতিটি ব্লক হাসপাতলকে আলাদা করে অনুদান। পথবাতি থেকে সব্জি মার্কেটের সেড সবই করা হয়েছে। এখনও পর্যন্ত সাড়ে ৭ কোটি টাকা এলাকার উন্নয়নে সাংসদ তহবিল থেকে খরচ করা হয়েছে।” তিনি আরও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার দুটো আসনের যেকোন একটাতে প্রার্থী হোক। চ্যালেঞ্জ রইল ৩ লক্ষ ভোটে হারাবো।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top