News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত হাজার বছরের জীবন্ত সভ্যতা, আমাদের দেশ গণতন্ত্রের জননী : প্রধানমন্ত্রী
Image

ভারত হাজার বছরের জীবন্ত সভ্যতা, আমাদের দেশ গণতন্ত্রের জননী : প্রধানমন্ত্রী

সিডনি, ২৩ মে (হি.স.): অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “মোদী, মোদী’ স্লোগানে মুখরিত হয়ে উঠল সিডনির কুডোস ব্যাঙ্ক এরিনা। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত হাজার বছরের জীবন্ত সভ্যতা, আমাদের দেশ গণতন্ত্রের জননী।” প্রধানমন্ত্রীর কথায়, আমরা সর্বদা নিজেদের মৌলিক বিষয়গুলিতে টিকে থেকেছি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমরা দেশকে একটি পরিবার হিসেবে দেখি এবং বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি। ভারত যখন নিজস্ব জি-টোয়েন্টির পৌরহিত্যের থিম নির্ধারণ করে, তখন উল্লেখ করে-এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত। ভারত যখন পরিবেশ রক্ষায় সৌরশক্তির জন্য বড় লক্ষ্য স্থির করে, তখন বলে – এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড৷ ভারত যখন বিশ্ব সম্প্রদায়কে সুস্থ রাখতে চায়, তখন বলে – এক পৃথিবী, এক স্বাস্থ্য।” মোদী জোর দিয়ে বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ আমাদের ঘরোয়া শাসনের ভীত হয়েছে, এবং এটি বৈশ্বিক শাসনের জন্যও দৃষ্টিভঙ্গি তৈরি করে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top