News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের মামলা খারিজ হাইকোর্টে
Image

সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের মামলা খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  ত্রিপুরা সমগ্র শিক্ষা  প্রকল্পের অধীনে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিত করনের জন্য হাইকোর্টে একটি অ্যাপিল মামলা করা হয়৷ এই মামলায় দুই পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ছিল চূড়ান্ত রায় দান পর্ব৷ ত্রিপুরা সমগ্র শিক্ষা  প্রকল্পের অধীনে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পক্ষে অ্যাপিল মামলাটি উচ্চ আদালতের সিঙ্গেল ব্যাঞ্চে ওঠে৷ উচ্চ আদালতের বিচারক অরিন্দম লোধ তাদের নিয়মিতকরণের অ্যাপিলটি নাচক করে দেয়৷ সমগ্র শিক্ষার শিক্ষক ও অশিক্ষকদের পক্ষে অ্যাপিল মামলাটির পরিচালনা করেন আইনজীবী কৌশিক রায়৷ উচ্চ আদালতের সিঙ্গেল ব্যাঞ্চের রায় দান শেষে বেড়িয়ে এসে আইনজীবী জানান বিচারপতি তাদের অ্যাপিল মামলাটি খারিজ করে দিয়েছেন৷  তবে উচ্চ আদালতের রায়ের প্রত্যায়িত নকল হাতে পেলেই রায়ের বিচার বিশ্লেষণ করা হবে৷ এরপর পরবর্তী সিদ্ধান্ত আইন মোতাবেক গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী কৌশিক রায়৷  ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সমিতির চেয়ারম্যান বাস্তব দেববর্মা জানান রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে ডিভিশন ব্যাঞ্চে যাওয়ার কথা জানান তিনি৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top