News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৮ ডিগ্রি, গরমের দহনজ্বালায় অতিষ্ঠ রাজধানী
Image

দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৮ ডিগ্রি, গরমের দহনজ্বালায় অতিষ্ঠ রাজধানী

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): তীব্র গরমে অতিষ্ঠ রাজধানী দিল্লির মানুষজন। বেলা বাড়তেই রোদের দাপট বাড়ছে, তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা রাজধানীতে। আগের দিনের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা বাড়ল দিল্লির তাপমাত্রা। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

শুধুমাত্র দিল্লি নয়, তাপপ্রবাহে অতিষ্ঠ উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, রাজস্থান প্রভৃতি রাজ্যের মানুষজন। দাবদাহ থেকে রেহাই পেতে বৃষ্টির প্রতীক্ষায় প্রতিটি রাজ্যের মানুষজন। স্বস্তির বার্তাও দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদরা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top