News Flash

Image

বিষপানে আত্মহত্যার চেষ্টা, গুরুতর কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  নিজ বাড়িতেই বিষ পান করে গুরুতর অসুস্থ হয় উজ্জ্বল ঋষি দাস নামে ১৬ বছরের এক কিশোর৷ পরে জিবিতে মৃত্যু হয় তার৷  ভুবনবন এলাকায় ঠাকুরের পূজা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতেই বিষ পান করে গুরুতর অসুস্থ হয় উজ্জ্বল ঋষি দাস নামে ১৬ বছরের এক কিশোর৷ কয়েক ঘন্টা পর উজ্জ্বল তার বাবাকে জানায় বিষপান করেছে৷ এ কথা শুনে হতভঙ্গ হয়ে পিতা উজ্জ্বলকে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে আসে৷ পরে আইজিএম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করে জিবি হাসপাতালে৷ কিন্তু চিকিৎসারত অবস্থায় সোমবার বেলা তিনটা নাগাদ মৃত্যুর কূলে ঢলে পরে উজ্জ্বল৷ মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়৷ হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে ছেলে হারা পিতা৷

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top