News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেট বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত ম্যাচ
Image

আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেট বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।।বৃষ্টিত মাঝপথে ভেস্তে গেলো ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার ঐকতান ক্লাবের মুখোমুখি হয়েছিলো যুবসমাজ ক্লাব। দশমীঘাট মাঠে ছিলো ম্যাচটি। সকালে বৃষ্টি হওয়ায় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে টসে জয়লাভ করে ঐকতান ক্লাব প্রথমে ব্যাট নেয়। এবং ৯.‌১ ওভারে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৪৫ রান করার পর মুষলধারে বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা শুরু করা যায়নি। ঐকতান ক্লাবের পক্ষে নির্মল পাল ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩, নালিনী বিশ্বাস ৯ এবং দিবাকর চক্রবর্তী ৮ রান করেন। যুব সমাজ ক্লাবের রাহুল দাস ২ উইকেট পেয়েছেন। ম্যাচটি ভেস্তে যাওয়ায় দুদলই ১ পয়েন্ট করে পেয়েছে।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top