News Flash

  • Home
  • খেলা
  • লীগে চলমানের কাছে পরাজয়ের ভুল শুধরে মোক্ষম জবাবের লক্ষ্যে পোলস্টার
Image

লীগে চলমানের কাছে পরাজয়ের ভুল শুধরে মোক্ষম জবাবের লক্ষ্যে পোলস্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। লীগ ম্যাচে পোলস্টার প্রথম যে হোঁচটটা খেয়েছিল সেটা সেই চলমানের কাছেই। সেই চলমান সংঘের সঙ্গেই আগামীকাল থেকে পোলস্টার দুদিনের ম্যাচে খেলতে নামছে। টিসিএ আয়োজিত এ-ডিভিশন সুপার ফোর-এর সুপার লিগ ক্রিকেটের খেলা এমবিবি স্টেডিয়ামে। দুদিনের ম্যাচ শুরু আগামীকাল সকাল সাড়ে আটটায়। তবে লীগের লড়াই টা হয়েছিল ৬ মে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ওই ম্যাচে চলমান সংঘ ছয় উইকেট-এর ব্যবধানে পোলস্টার কে পরাজিত করেছিল। ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু পঞ্চাশ ওভারের ম্যাচে পোলস্টারের ব্যাটার্সরা কিছুটা ব্যাটিং ব্যর্থতায় ৩৯.৫ ওভার খেলে ১১১ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে চলমান সংঘ ২৮.৩ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। চলমান সংঘের কৃষ্ণ ধন নম: ৩৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছিল। এছাড়া, জয়দেব দেব পেয়েছিল তিন উইকেট ৮ রানের বিনিময়ে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top