News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৩ ডিগ্রি, গরমের দাপটে নাজেহাল উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারত
Image

দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৩ ডিগ্রি, গরমের দাপটে নাজেহাল উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারত

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের কিছু কিছু জায়গায় আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম বিভাগ। উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। গরম কম নেই রাজধানী দিল্লিতেও। সোমবারই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

সোমবার সকালের দিকে দিল্লি গরম কম থাকলেও, বেলা বাড়তেই রোদের দাপটও বাড়ে। প্রবল গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা দিল্লিবাসীর। ইতিমধ্যেই দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এমনকি তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top