News Flash

  • Home
  • দেশ
  • নোটবাতিল নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার
Image

নোটবাতিল নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা, ২০ মে (হি. স.) : ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে তুঘলকি বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের পর শনিবারও নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মমতা লিখেছেন, ‘‘২ হাজার টাকার নোট বাতিল একটি খামখেয়ালি এবং তুঘলকি নাটক। যা সাধারণ মানুষকে আবারও ব্যাপক হয়রানির মধ্যে ফেলবে। আসলে মৌলিক ভাবে জনবিরোধী এবং আগ্রাসী পুঁজিবাদকে সাহায্য করা সরকারকে আড়াল করতেই এই সব অসাধু পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বৈরাচারী সরকারের এই ধরনের পদক্ষেপ জনগণ কখনও ভুলবে না।’’

শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মমতা প্রথম একটি টুইট করেছিলেন। তাতে ২ হাজার টাকার নোট নিয়ে আরবিআইয়ের এই ঘোষণার পরই কেন্দ্রকে বিঁধেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানায়, অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই। ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের এমন সিদ্ধান্ত ঘোষণার পরেই বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে।

Releated Posts

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026

এসআরএফটিআইয়ে সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর, উত্তেজনা অব্যাহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে রবিবার সংঘর্ষের ঘটনায় সোমবার সকাল…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top