News Flash

তিনদিনের সফরসূচি নিয়ে ২২ মে বরাক উপত্যকায় আসছেন রাজ্যপাল কাটারিয়া

শিলচর (অসম), ২০ মে (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে আগামী ২২ মে বরাক উপত্যকায় আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। তিনদিনের সফরকালে তিনি কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি যাবেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া ২২ থেকে ২৪ মে পর্যন্ত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, তিন জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে ডিস্ট্রিক্ট কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর আধিকারিক, সরকারি বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পসমূহের রূপায়ণ সম্পর্কে আলোচনা করবেন।

আগামী ২২ শে বিমানযোগে কাছাড়ের জেলা সদর শিলচরে পৌঁছে রাজ্যপাল দুপুর ১২টায় জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সুরক্ষা বাহিনীর প্রধান এবং বিভিন্ন সরকারি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এর পর বিকাল ৩:১৫ মিনিটে শিলচর এনআইটিতে অধিকর্তা, শিক্ষকমণ্ডলি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একইভাবে বিকাল ৪:৩০ মিনিটে অসম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষকমণ্ডলি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে তিনি সড়কপথে করিমগঞ্জে যাবেন এবং অবস্থান করবেন।

পরেরদিন ২৩ মে সকাল ৯:৩০ মিনিটে রাজ্যপাল করিমগঞ্জের জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে অনুরূপ বৈঠকে মিলিত হবেন। ওই দিন ১১:৩০ মিনিটে রাজ্যপাল সুতারকান্দি গিয়ে ইন্দো- বাংলাদেশ সীমান্ত এলাকা, দুপুর ১২টায় লাতু মালেগড় যুদ্ধের স্মৃতিসৌধে সিপাহি বিদ্রোহের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অৰ্পণ করবেন। এর পর রাজ্যপাল সড়কপথে হাইলাকান্দি গিয়ে বিকেল ৫:০০টায় জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে অনুরূপ বৈঠকে অংশ নেবেন এবং হাইলাকান্দিতে নৈশ যাপনন করবেন।

আগামী ২৪ মে সকাল ৯:১৫ মিনিটে রাজ্যপাল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সেখান থেকে সোজা শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top