News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নার্সিং পড়ুয়া ছাত্রীদের কুপ্রস্তাব দেয়ায় শিক্ষককে গণধোলাই
Image

নার্সিং পড়ুয়া ছাত্রীদের কুপ্রস্তাব দেয়ায় শিক্ষককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ গভীর রাতে নার্সিং পড়ুয়া ছাত্রীদের মোবাইলে ম্যাসেজ করে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনা কৈলাসহর ডলুগাওস্থিত এক বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে৷
কৈলাসহর ডলুগাও এলাকায় একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান গড়ে উঠে৷ এই নার্সিং প্রতিষ্ঠানে বর্তমানে ৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷ আর এই প্রতিষ্ঠানের রেডিওলজি বিভাগের শিক্ষক ছিলেন অমিতাভ শিল৷ অভিযোগ শিক্ষক অমিতাভ শিল প্রতিষ্ঠানে জিএনএম কোর্সে পাঠরত দ্বিতীয় বর্ষের ছাত্রীদের মোবাইল নাম্বার সংগ্রহ করেন৷ পরবর্তী সময় তিনি গভীর রাতে ছাত্রীদের ম্যাসেজ করে কু-প্রস্তাব দেন৷ একাধিক ছাত্রীকে তিনি কু-প্রস্তাব দেন৷ বিবাহিত হয়েও ছাত্রীদের তিনি জানান তিনি অবিবাহিত৷ এক ছাত্রী এইদিন জানায় তাদেরকে কোর্ট ম্যারেজ করারও প্রস্তাব দিয়েছে৷ মন্দির দেখানোর নামে একদিন ঐ গুণধর শিক্ষক দুই ছাত্রীকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়৷ যদিও তাদের এক বন্ধু রেস্টুরেন্টে চলে আসার ফলে গুণধর শিক্ষক তার উদ্দেশ্য সফল করতে পারেনি৷ গুণধর শিক্ষক অমিতাভ শিলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শুক্রবার প্রতিষ্ঠানের ছাত্রী ও তাদের অভিভাবকরা ঐ শিক্ষকের বাড়িতে গিয়ে হানা দেয়৷ অভিযুক্ত শিক্ষককে উত্তম-মাধ্যম দেয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ৷ পরিস্থিতি বেগতিক দেখে কৈলাশহর থানার পুলিশ গুনধর শিক্ষককে কৈলাসহর থানায় নিয়ে যায়৷

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top