News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে সুপার লিগ ক্রিকেটের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত : আম্পায়ার নিয়ে ক্ষোভ
Image

ধর্মনগরে সুপার লিগ ক্রিকেটের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত : আম্পায়ার নিয়ে ক্ষোভ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।।পরিত্যক্ত হলো ম্যাচ। বৃষ্টির ফলে আউট ফিল্ড ভিজে থাকায়। শুক্রবার শক্তিশালী অ্যাথলেটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছিলো পদ্মপুর। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সুপার লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে খেলা শুরু হয়েছিলো ভালোভাবেই। আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টি কমতেই আবার ম্যাচ শুরুর পরিকল্পনা নিলেও আউট ফিল্ড ভিজে থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই পরিত্যক্ত ঘোষনা করা হয় ম্যাচটি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অ্যাথলেটিক্স ক্লাব চাপে পড়ে গেলো। এদিন ম্যাচের যে অবস্থা ছিলো তাতে শক্তিশালী অ্যাথলেটিক্স ক্লাঊবের জয় অনেকটাই নিশ্চিত ছিলো। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অ্যাথলেটিক্স ক্লাবের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পদ্মপুর। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন পদ্মপুর ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে খাদের কিনারায় ছিলো। দলের পক্ষে সুমন সিনহা ২৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে এবং আকাশ বারই ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে মুন্না ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে সঞ্জয় শর্মা (‌৩/‌১৯) সফল বোলার।‌‌ এদিকে আম্পায়ার লিঙ্কন চৌধুরির ভূমিকা নিয়ে মাঠেই প্রশ্ন তুললেন ক্রিকেট প্রেমীরা। এদিন সকালে আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পর থেমে যায়। স্টেডিয়ামের কর্তব্যরত কর্মীরা আপ্রাণ চেষ্টা করে মাঠটিকে খেলার উপযুক্ত করে তুলেন। তারপরও কেনও ম্যাচটিকে খেলালেন না দুই আম্পায়ার লিঙ্কন এবং নীহার মল্লিক। অভিযোগের আঙ্গুল উঠেছে ‘‌ও’ লেভেল আম্পায়ার‌ লিঙ্কনের দিকেই। অনেকেই মনে করছেন, অ্যাথলেটিক্স ক্লাবকে চাপে ফেলার জন্যই আম্পায়ার ইচ্ছে করে ম্যাচটি শুরু করেননি। কেনও খেলা হবে না?‌ তা নিয়ে অ্যাথলেটিক্স ক্লাবের কর্তারা প্রশ্ম করলে ‘‌শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আম্পায়ার লিঙ্কন।‌ এনিয়ে মাঠেই প্রকাশ্যে ক্ষোভ দেখান অ্যাথলেটিক্স ক্লাবের কর্তারা।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top