News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব কুমার অলক
Image

স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব কুমার অলক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আগামী ৩ জুলাই স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্য সচিব কুমার অলক৷ গত ১৭ মে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য তিনি রাজ্য সরকারের কাছে একটি চিঠি দেন৷চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উল্লেখ করেছেন আগামী ৩ জুলাই তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান৷ রাজ্য সরকারের পক্ষ থেকে কুমার অলকের এই আবেদনে অনুমোদন দেওয়া হয়েছে৷ তিনি রাজ্য সরকারের মুখ্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন৷ তারপর স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব পান তিনি৷ কুমার অলক ১৯৯০ ব্যাচের আই এ এস অফিসার ছিলেন৷ বর্তমান মুখ্য সচিব জে কে সিনহা হলেন ১৯৯৬ ব্যাচের আই এ এস অফিসার৷ আচমকাই একজন আধিকারিক এভাবে রাজ্য প্রশাসন থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পেছনে মূলত কি কারন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top