News Flash

Image

ধর্মনগর রেল স্টেশনে আটক পাঁচ রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ধর্মনগর রেল স্টেশন থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ৷শুক্রবার ধর্মনগর রেল স্টেশন থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে৷ তিনজন ছেলে এবং দুজন মেয়ে রয়েছে৷ তাদের প্রত্যেকের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে৷ যাদেরকে আটক করা হয়েছে তারা হলো নুর কুলিমা, মোহাম্মদ সাহ, রোজিনা বেগম, উমরুল্লা এবং মোঃ রিরিয়ান৷ যাদেরকে আটক করা হয়েছে তারা জানায় তাদের সাথে আরেকজন ছিল তার নাম রূকসার বিবি৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ছিল৷ তারা বাংলাদেশ থাকাকালীন বাংলাদেশের মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি তাদেরকে ভারতীয় আধার কার্ড ধরিয়ে ভারতবর্ষে পাঠায়৷  বাংলাদেশের কুমিল্লা হয়ে তারকাটার ফেন্সিং কেটে প্রত্যেকে ২৫ হাজার টাকা করে দিয়ে আগরতলাতে প্রবেশ করে৷ আগরতলা আসার পর রূকসার বিবি একজনের বাইকে করে পালিয়ে যায়৷ তারা ১৮ মে   ধর্মনগর আসে৷ তাদের উদ্দেশ্য জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে যাওয়া৷ কিন্তু ধর্মনগর রেল স্টেশনে পুলিশের হাতে তারা ধরা পড়ে বর্তমানে ধর্মনগর থানার পুলিশে হেফাজতে রয়েছে৷

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top