News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংগঠনিক শক্তিবৃদ্ধির উপর গুরুত্বারোপ প্রদেশ কংগ্রেসের
Image

সাংগঠনিক শক্তিবৃদ্ধির উপর গুরুত্বারোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ সহ রাজ্যের  অন্যান্য ভাতৃ প্রতিম সংগঠনগুলির নেতৃবৃন্দদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিনের বৈঠকে বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং আগামী দিনে সংগঠনকে চাঙ্গা করার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর দলীয় নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব আরোপ করেছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন কর্নাটকে কংগ্রেসের জয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পথকে আরো মসৃণ করেছে৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে শোচনীয় ভাবে পরাজিত করে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই গোটা দেশে এবং দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও কংগ্রেসের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন জানান, সাংগঠনিক বিষয় নিয়ে কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ বৈঠক৷ এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি বীরজিত সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব৷ ব্লক- জেলা কংগ্রেসের সভাপতিরাও এতে অংশ নেন৷  বীরজিত সিনহা জানান, সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত মতো রাজস্থানের উদয়পুরে চিন্তন বৈঠকের বিষয় নিয়ে আলোচনা হয়৷ পাশাপাশি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও পর্যালোচনা হয় বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ আগামী দিনের কর্মসূচীও ঠিক হয়৷নির্বাচনী সন্ত্রাস নিয়েও আলোচনা হয় বলে জানান প্রদেশ সভাপতি৷

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top