ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। রাজ্যের সমস্ত অঞ্চল থেকে ফুটবলার অন্বেষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিকর্তার কার্যালয়। যদিও তা মূলতঃ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে সহযোগিতার হাত বাড়ানোর মধ্য দিয়ে। ইতোমধ্যে ঘোষণার মাধ্যমে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সারা রাজ্য জুড়ে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৭ বছর পৃথক পৃথকভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহকুমা অথবা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইতিমধ্যে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এদিকে, রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সকল স্তরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের এই আয়োজনে নিজেদের জড়িত করার আহ্বান জানান। জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকান্ডে সরকারি আধিকারিকরাও জড়িত হয়ে আখেরে রাজ্যের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান বা উদীয়মান ফুটবলারদের খুঁজে আনাই হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ফুটবলার অন্বেষণে জেলা শিক্ষা অফিসারদের জড়িত হতে আহ্বান
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















