News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেটের ফাইনালে দেবার্প্রিত – ডায়মন্ড মুখোমুখি ২২শে
Image

অমরপুরে ক্লাব ক্রিকেটের ফাইনালে দেবার্প্রিত – ডায়মন্ড মুখোমুখি ২২শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।।ফাইনালে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে খেলবে ব্রাইট ডায়মন্ড ক্লাব। ২২ মে হবে ফাইনাল ম্যাচ। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শুক্রবার রাঙ্গামাটি স্কুল মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইট ডায়মন্ড ক্লাব ৫ উইকেটে পরাজিত করে জুপিটার ক্লাবকে। জুপিটার ক্লাবের গড়া ১৭৮ রানের জবাবে ব্রাইট ডায়মন্ড ক্লাব ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দেলর রিয়াজ উদ্দিন এবং বিজীত দলের শ্রাবণ কুমার জমাতিয়া অর্ধশতরান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জুপিটার ক্লাব ৩৮.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে। দলের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমে শ্রাবণ কুমার জমাতিয়া যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। মূলত দলের নীচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুশতরানের গন্ডি পার হতে পারেনি। দলের পক্ষে শ্রাবণ কুমার জমাতিয়া ৬৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭, পূর্ণ সাধন জমাতিয়া ৭২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, অবিনয় ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দলের আর কনোও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে সুব্রত চক্রবর্তী (‌৪/‌৪২) এবং• সঞ্জয় মজুমদার (‌৩/‌১০) সফল বোলার। জবাবে কেলতে নেমে ২৫.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৪৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ৫২, ঋতম দাস ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫(‌অপ:‌), সঞ্জয় মজুমদার ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌ ২৫ (‌অপ:‌), আবীর কর্মকার ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌ ২০ এবং প্রীতম বর্মন ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। জুপিটার ক্লাবের পক্ষে র৩মকৃষ্ণ জমাতিয়া (‌২/‌৪৩) সফল বোলার। ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top