News Flash

  • Home
  • দেশ
  • ‘দিদিকে বলো’র পর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, জনসংযোগে নতুন কর্মসূচি ঘোষণা মমতার
Image

‘দিদিকে বলো’র পর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, জনসংযোগে নতুন কর্মসূচি ঘোষণা মমতার

কলকাতা, ১৯ মে (হি.স.) : গত বিধানসভা ভোটের দু’বছর আগে চালু হয়েছিল ‘দিদিকে বলো’। টেলিফোনে জনসংযোগ কর্মসূচি আবার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কর্মসূচির নাম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। ফোনে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ।

শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে দেওয়া তাঁর বক্তৃতায় এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাত্রসায়রে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সিবিআই তাঁকে শনিবার তলব করায় ‘নবজোয়ার যাত্রা’য় বিরতি নিয়ে কলকাতা ফিরছেন তিনি। অভিষেকের বদলে শুক্রবার বক্তৃতা দিলেন মমতা। আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অভিষেকও তাঁর ‘নবজোয়ার যাত্রা’ শুরুর আগে, জেলায় জেলায় গিয়ে ‘এক ডাকে অভিষেক’-র জন্য সাধারণ মানুষকে ফোন নম্বর দিয়েছেন।
২০১৯ সালে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। সেই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল বাংলার শাসকদল। বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে তৃতীয় বার নবান্ন দখল করে জোড়াফুল শিবির। চলতি বছরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তার আগে ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। দলের জনপ্রতিনিধি, নেতারা ‘দিদির দূত’ হয়ে গ্রামে গ্রামে গিয়েছিলেন। এর পরে, ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। ৫৬ দিন ধরে রাজ্য পরিক্রমা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এর মধ্যেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা।

Releated Posts

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026

এসআরএফটিআইয়ে সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর, উত্তেজনা অব্যাহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে রবিবার সংঘর্ষের ঘটনায় সোমবার সকাল…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top