News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৯ নাবিককে নিয়ে চিনের জাহাজডুবি, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় নৌসেনা
Image

৩৯ নাবিককে নিয়ে চিনের জাহাজডুবি, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় নৌসেনা


নয়াদিল্লি, ১৮ মে (হি. স.) : দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতার কথা ভুলে প্রতিবেশী দেশ চিনের সাহায্যে এগিয়ে এল ভারত। চিনের সাহাজ্যের আবেদনে সাড়া দিয়ে ভারত মহাসাগরে ডুবে যাওয়া চিনা জাহাজে আটকে পড়া ৩৯ নাবিককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় নৌসেনা ।

বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় নৌসেনা। তাদের তরফে বলা হয়, “৩৯ নাবিককে নিয়ে ডুবে গিয়েছে চিনের মাছ ধরার জাহাজ। তাঁদের মধ্যে ১৭ জন ইন্দোনেশিয়া ও ৫জন ফিলিপিন্সের বাসিন্দা। এছাড়াও জাহাজে ছিলেন ১৭ জন চিনা নাবিক। দক্ষিণ চিন সাগরে তলিয়ে যান সকলেই। তাঁদের উদ্ধার করতে মানবিক ক্ষেত্রে সাহায্যের আবেদন করে চিন।”

নৌসেনা সূত্রে জানা গিয়েছে, পি৮১ নামে একটি বিমানের সাহায্যে নিখোঁজ নাবিকদের তল্লাশি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একাধিক গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধান পায় এই বিমান। নৌসেনার তরফে বিশেষ জাহাজও মোতায়েন করা হয়েছে দুর্ঘটনাস্থলে। ভারত মহাসাগরীয় এলাকায় শান্তি ও সুরক্ষা বজায় রাখতে দেশ বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে নৌসেনা। সেই কারণেই চিনা জাহাজের উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে ভারত।

অন্যদিকে চিনের তরফে জানানো হয়েছে, জাহাজের দুই নাবিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে। একাধিক দেশ চিনকে সাহায্য করছে, সেই বিষয়টিও জানিয়েছে সেদেশের মুখপাত্র। অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ বিমান পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্য করছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top