News Flash

  • Home
  • দেশ
  • ছায়াছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, প্রতিক্রিয়া তৃণমূলের
Image

ছায়াছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, প্রতিক্রিয়া তৃণমূলের


কলকাতা, ১৮ মে (হি. স.) : ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়া হল। সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে সমালোচিত রাজ্য সরকার।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এরপর কোথাও কিছু হলে, রাজ্য সরকারের দায়িত্ব রইল না।’’ বাংলায় এবার ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। অশান্তির আশঙ্কার কথা বলে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল সরকার। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার আশঙ্কা করেছিল, যে ‘দ্য কেরালা স্টোরি’তে
সমাজের একাংশকে খুব বাজেভাবে দেখানো হয়েছে। এতে আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে। মানুষে মানুষে বিভেদ আসতে পারে।.. সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সেখানে যদি সুপ্রিম কোর্ট বলে না, সেটা স্থগিতাদেশ, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব রইল না। এতে তো জেতা -হারার কোনও বিষয় নেই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অন্য একটি রাজ্যে অশান্তি হয়েছে। একটা সতর্কতামূলক ব্যবস্থাও করতেও হয়েছে। কোর্ট বলেছে, করা যাবে না, তো তাঁদের ব্যাপার। ফলে এরপর কোথাও কিছু হলে, রাজ্য সরকারের দায়িত্ব রইল না।’

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top