News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের সমস্যা সমাধানে পুর এলাকায় ৪৭টি ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিগমের
Image

পানীয় জলের সমস্যা সমাধানে পুর এলাকায় ৪৭টি ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিগমের


আগরতলা, ১৮ মে (হি. স.) : স্মার্ট সিটিতে পানীয় জলের সমস্যা নিরসনের লক্ষ্যে ৪৭টি ডিপ টিউবওয়েল বাসানোর সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম। আজ ত্রিপুরা জল বোর্ড এবং আগরতলা পুর নিগমের মধ্যে বৈঠক শেষে একথা জানালেন মেয়র দীপক মজুমদার। সাথে তিনি যোগ করেন, শীঘ্রই আগরতলায় আরও ৫০টি জলের পাম্প মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন তিনি বলেন, প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া ত্রিপুরা সরকার ও পুর নিগমের প্রাথমিক লক্ষ্যমাত্রা। তিনি আরও বলেন, আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে জলের সমস্যা উঠে আসছে। মানুষ পর্যাপ্ত পরিমানে জল পাচ্ছেন না। তাই মানুষের সমস্যা নিরসনের জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

তাঁর দাবি, স্মার্ট সিটিতে জলের সমস্যা নিরসনের চেষ্টায় ৫১ টি ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম। এর মধ্যে ২৩ টি পুর নিগম এবং ২৪টি ডি ডাব্লিউ এস দপ্তর থেকে ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনো কোনো ওয়ার্ডে জমি নির্ধারণের সমস্যা দেখা দিয়েছে। তা অতিসত্বর সমাধানের চেষ্টা করছে পুর নিগম। পাশাপাশি আগামী দিনে জলের সমস্যা দূর করতে শীঘ্রই আগরতলায় আরও ৫০ টি জলের পাম্প মেশিন বসানো হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top