News Flash

  • Home
  • দেশ
  • সত্যেন্দ্রর জামিন আর্জিতে ইডি-কে সুপ্রিম নোটিশ, অবকাশকালীন বেঁচে যাওয়ার অনুমতি
Image

সত্যেন্দ্রর জামিন আর্জিতে ইডি-কে সুপ্রিম নোটিশ, অবকাশকালীন বেঁচে যাওয়ার অনুমতি

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের জামিন আর্জির প্রেক্ষিতে প্রবর্তন নির্দেশালয় (ইডি)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সত্যেন্দ্র জৈনকে তাঁর আবেদন নিয়ে শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জৈন।

সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার প্রবর্তন নির্দেশালয় (ইডি)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনকে তাঁর আবেদন নিয়ে শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।

গত বছরের জুন মাস থেকে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন সত্যেন্দ্র জৈন। গত বছর নভেম্বরের শুরুতে, একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল, সেখানে আপ-এর এই নেতাকে জেলের ভেতরেই পুরো শরীরে ম্যাসাজ করতে দেখা গিয়েছিল। তা নিয়ে ভালোই হৈচৈ পড়ে গিয়েছিল। দিল্লি হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সত্যেন্দ্র জৈন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top