News Flash

  • Home
  • Uncategorized
  • শাহরুখের থেকে ২৫ কোটি চান সমীর, এবার তাঁকেই সমন সিবিআইয়ের
Image

শাহরুখের থেকে ২৫ কোটি চান সমীর, এবার তাঁকেই সমন সিবিআইয়ের

মুম্বই, ১৮ মে (হি.স.) : এবার প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমীরের বিরুদ্ধে অভিযোগ, আরিয়ানকে মুক্তি দিতে শাহরুখের থেকে ২৫ টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। বৃহস্পতিবার ১৮ মে সিবিআইয়ের মুম্বই অফিসে সমীরকে তলব করা হয়েছে।

বছর দুয়েক আগে এক প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। এরপরে ঠিক ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে। ওয়াংখেড়ের নেতৃত্বেই মামলার তদন্ত শুরু হয়। দীর্ঘ ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। এরপর ভিজিল্যান্স রিপোর্টের উপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সিবিআই সূত্রের খবর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধির জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন তিনি। শাহরুখের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে মামলার নিষ্পত্তির জন্য। এনসিবির আরেক অফিসার কেপি গোসাবির দেওয়া বয়ান থেকেই দুর্নীতির সেই তথ্য পেয়েছি সিবিআই। তার পরেই সমীরের বিরুদ্ধে সমন পাঠায় সিবিআই।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top