News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনীতিতে জর্জরিত হয়ে দ্বিখন্ডিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন
Image

রাজনীতিতে জর্জরিত হয়ে দ্বিখন্ডিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷  রাজনীতিতে জর্জরিত হয়ে দ্বিখন্ডিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন৷ দিশাহীন কমিটির সদস্যরা৷ নানা সময় নানাভাবে সংবাদ মাধ্যমে সামনে এসে বিভিন্ন অভিযোগ তুলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে৷
বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কোষাধক্ষ জয়নাল দাস জানান, সম্প্রীতি পোলস্টার ক্লাব কর্তৃপক্ষ যে চিঠিটি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে দিয়েছে তাতে কোথাও সভাপতির তাপস ঘোষের বিষয়ে দুর্নীতির অভিযোগ নেই৷ এর পাশাপাশি বলা হয়েছে বনমালী পুর স্ফুলিঙ্গ ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ব্যক্তিকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে তিনি সিপিআইএম দলের সদস্য৷
তিনি আরো বলেন যারা ত্রিপুরা ক্রিকেট কমিটি ভেঙে যাচ্ছে বলে যারা ঢাক পেটাচ্ছেন তাদের জেনে রাখা ভালো প্রতিনিধি প্রত্যাহার করলেও কমিটি তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে৷ সুতরাং কোন ক্লাব যদি প্রতিনিধি প্রত্যাহার করে তাহলে কমিটির সদস্যদের পদ হারানোর কোন সম্ভাবনা নেই৷ সুতরাং বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি৷ পাশাপাশি যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের কার্যকলাপ নিয়ে তীব্র নিন্দা জানান৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ সহ অন্যান্যরা৷

Releated Posts

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top