News Flash

  • Home
  • খেলা
  • প্রথম ডিভিশন ক্রিকেটেপোলস্টারকেহারিয়ে খেতাবের দাবিদার ব্লাডমাউথ
Image

প্রথম ডিভিশন ক্রিকেটেপোলস্টারকেহারিয়ে খেতাবের দাবিদার ব্লাডমাউথ

পোলস্টার-‌১৫৪/৯(২৩)
ব্লাডমাউথ-‌১৫৮/‌৪(২২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।।
গুরুত্বপূর্ণ ম্যাচে জয়। আর ওই জয়ে খেতাবের দোরগোড়ায় ব্লাডমাউথ ক্লাব। শনিবার শেষ ম্যাচে ও পি সি-‌র বিরুদ্ধে জয়ের স্বাদ পেলেই চ্যাম্পিয়ন খেতাব বগলদাবা করে নেবেন কৌশল আচার্য-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ব্লাডমাউথ ক্লাব ৬ উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। পোলস্টারের গড়া ১৫৪ রানের জবাবে ব্লাডমাউথ ৬ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অরভিন্দ ভর্মা প্রথমে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫১ রান করে দলকে মোক্ষম জয় এনে দেন। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অরবিন্দ-‌কে। এদিন পরাজিত হওয়ায় খেতাব দৌড় থেকে কার্যত ছিটকে গেলো পোলস্টার ক্লাব। শনিবার আসরের শেষ ম্যাচে দ্বিতীয় স্থান দখলের জন্য নামবেন অরিন্দম বর্মন-‌রা। বৃষ্টির জন্য দেরীতে ম্যাচ শুরু হওয়ার কমিয়ে আনা হয় ২৩ শে। সকালে ব্লাডমাউথের অধিনায়ক টসে জয়লাভ করে পোলস্টারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। পোলস্টার নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের পক্ষে দলনায়ক অরিন্দম বর্মন ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,ঋতুরাজ ঘোষ রায় ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮,অমরেশ দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১,শিবম পান্ডে ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং কাজল সূত্রধর ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ব্লাডমাউথের পক্ষে অরভিন্দ ভর্মা (‌২/‌২৮), কৌশিক গিরী (‌২/‌৩০) এবং স্বরব সাহানি (‌২/‌৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলেক জয়ের দিকে নিয়ে যান অরভিন্দ ভর্মা এবং প্রশান্ত ভান্ডারি। চতুর্থ উইকেটে ওই জুটি ৭৯ রান যোগ করে দলকে কার্যত জয় এনে দেন। দলের পক্ষে অরভিন্দ ভর্মা ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌৫১, প্রশান্ত ভান্ডারি ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ (‌অপ:‌), বাপ্পা দাস ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌ ২৩ (‌অপ:‌)‌ এবং কৌশল আচার্য ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। পোলস্টারের পক্ষে সন্দীপ সরকার (‌২/‌৩৯) সফল বোলার।‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top