ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,১৮ মে।।
হলো না ম্যাচ। বৃষ্টির জন্য মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায়। বৃহস্পতিবার শহীদ কাজল ময়দানে মৌচাকের মুখোমুখি হওয়ার কথা ছিলো ও পি সি-র। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মৌচাকের এটি শেষ ম্যাচ হলেও ও পি সি-র আর একটি ম্যাচ রয়েছে। আম্পায়াররা দীর্ঘ সময় চেষ্টা করলেও মাঠ খেলার পক্ষে উপযুক্ত না থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। আসরে ৭ ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় এবং ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ করে ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করলো তাপস সিনহার দল মৌচাক। এদিকে, অংশগ্রহণকারী ক্লাব দলের তত্ত্বাবধায়ক মনীষ বাবু কিন্তু অভিযোগের আঙ্গুল তুলেছেন আম্পায়ারদের দিকে। তাঁর মতে, মাঠের পরিস্থিতি এতটাই খেলার উপযুক্ত ছিল, নির্ধারিত সময় অনুযায়ী ওই মাঠে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ ওভারের ম্যাচ সম্পন্ন করা যেতো। উদ্দেশ্য প্রণোদিতভাবে ম্যাচ অফিসিয়ালরা, ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করার মধ্য দিয়ে দুই দলকে দুই-দুই করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য করে। আখেরে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে দলগুলো আরও কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছে বলে উনি টুর্নামেন্ট পরিচালন কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

ওপিসি-মৌচাক ম্যাচ পরিত্যক্তঅভিযোগের তীর আম্পায়ারের দিকে
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















