News Flash

  • Home
  • দিনের খবর
  • গরম থেকে মিলেছে স্বস্তি, আপাতত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Image

গরম থেকে মিলেছে স্বস্তি, আপাতত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ মে (হি.স.): বৃষ্টির সৌজন্যে গরম থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি। এই স্বস্তির আবহাওয়া বজায় থাকবে আগামী কিছু দিন। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বুধবার সকালেও রোদের দাপট ও গরম অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সে দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূ্র্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top