News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধরনায় মহিলা তৃণমূল
Image

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধরনায় মহিলা তৃণমূল


শিলিগুড়ি, ১৭ মে (হি. স.) : কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না বলে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আগামী ২২ ও ২৩ মে শিলিগুড়িতে ধরনায় বসতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরে ধরনা অবস্থান করবে মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী ২২ ও ২৩ মে এই ধরনা চলবে বলে জানান তিনি। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের স্থানীয় নেত্রী ও সদস্যরাও থাকবেন। আদিবাসী, রাজবংশী মহিলারাও ধরনায় সামিল হবেন বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রাজ্যের বহু মহিলা ১০০ দিনের কাজ করেন। তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top