News Flash

  • Home
  • দেশ
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড

বনগাঁ, ১৭ মে (হি.স.) : ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। সেই ঘটনায় এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল আদালত। ২০২১ সালের আগস্ট মাসের ২ তারিখে গোপালনগর থানায় একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের মামলা দায়ের হয়। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই মামলায় অভিযুক্ত হয় সাইফুল্লাহ মুন্সি মণ্ডল (৬৫)। বনগাঁ মহকুমা আদালত দেড় বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল।

এই বিষয়ে ওই নাবালিকার পরিবারের পক্ষে সরকারি আইনজীবী অশোক কুমার প্রামানিক বলেন, ২০২১ সালের ২ আগস্ট গোপালনগর থানায় নাবালিকা ধর্ষণের মামলা দায়ের হয়। অবশেষে আজ প্রায় দেড় বছর পর অভিযুক্তকে আদালত দোষী সাব্যস্ত করে। এবং ২০ বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। যদি আসামী এক লক্ষ টাকা দিতে না পারে তাহলে তার অনাদায়ে আরও এক বছর সাজা হবে। ৫০৬ ধারায় আরও দুবছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা হবে। অনাদায় আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এছাড় পকসো আইন অনুযায়ী নাবালিকাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top