News Flash

Image

হাইলাকান্দিতে তিন কোটি টাকার ড্রাগস সহ গ্রেফতার তিন পাচারকারী

হাইলাকান্দি (অসম), ১৬ মে (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য অর্জন করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত নজরুল হুসেন বড়ভুঞা, বিক্ৰম রিয়াং এবং আজমল হুসেন বড়ভঞার হেফাজতথেকে তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশের দল।

এ ব্যাপারে হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত সংবাদ মাধ্যমকে জানান, গোপন সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, দক্ষিণ হাইলাকান্দির জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজারল ইসলামের নেতৃত্বে পুলিশের দল স্থানীয় বকতল গ্রামে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণের নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে।

সেই সঙ্গে ড্রাগস পাচারে জড়িত অভিযোগে পুলিশ তিন পাচারকারী নজরুল হুসেন বড়ভুঞা, বিক্ৰম রিয়াং এবং আজমল হুসেন বড়ভুঞাকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্তকৃত ড্ৰাগসগুলির বাজারমূল্য তিন কোটি টাকার বেশি হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। ধৃত ড্ৰাগস কারবারিদের বিরুদ্ধে রামনাথপুর থানায় এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামসা রুজু করা হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top