News Flash

  • Home
  • দেশ
  • এবছর কেরলে দেরিতে ঢুকবে বর্ষা
Image

এবছর কেরলে দেরিতে ঢুকবে বর্ষা

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : এবছর কেরলে দেরিতে ঢুকবে বর্ষা । মঙ্গলবার এমনটাই জানাল মৌসম ভবন। তবে আবহবিদদের বক্তব্য, কেরলে বর্ষা ঢুকতে দেরি হলেও বাংলাতেও বর্ষা ঢুকতে দেরি হবে এমন নয়।

মৌসম ভবন সূত্রে খবর, সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় মৌসুমি বায়ু। তার সঙ্গে সঙ্গেই বর্ষা ঢোকে কেরলে। তবে এবার আগামী ৪ জুন কেরলে ঢুকতে পারে বর্ষা। অর্থাৎ এবছর নির্ধারিত সময়ের থেকে দিন তিনেক দেরিতে ঢুকবে বর্ষা। ফলে বাংলাতেও দেরিতে বর্ষা ঢুকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি মৌসম ভবন। তবে সাধারণভাবে গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, কেরল হয়েই বাংলায় ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে কেরলে বর্ষা ঢুকতে দেরি হলে বাংলাতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে নির্ধারিত সময়ের থেকে আরও কয়েকদিন দেরি হবে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায়, গত বছর নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকেছিল। তার আগে দু-বছর নির্ধারিত সময়ের আশপাশেই কেরলে বর্ষা ঢুকেছে। ২০১৯ সালে বর্ষা ঢুকতে অনেকটা দেরি হয়েছিল।

মৌসম ভবনের পূর্বাভাস মোতাবেক এবছর যদি ৪ জুন কেরলে বর্ষা ঢোকে, তাহলে সেটা গত বছরের তুলনায় খানিক দেরিতে হবে। এবার বাংলাতেও বর্ষা ঢুকতে দেরি হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। বাংলায় সাধারণত বর্ষা ঢোকার সময় ১১ জুনের মধ্যে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭ জুন জলপাইগুড়ি, ৮ জুন শিলিগুড়ি, ১০ জুন সুন্দরবন এবং ১১ জুন কলকাতায় বর্ষা ঢুকতে পারে। তবে সেই সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কতটা সক্রিয় থাকে, তার উপরই বর্ষা ঢোকার বিষয়টি নির্ভর করছেষ ফলে এবার কবে বাংলায় বর্ষা ঢোকে, সেটাই দেখার!

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top