News Flash

  • Home
  • খেলা
  • দুর্লভের ৬ উইকেট, ভাইটাল ম্যাচে চলমানকে হারিয়ে ওপিসি জয়ী
Image

দুর্লভের ৬ উইকেট, ভাইটাল ম্যাচে চলমানকে হারিয়ে ওপিসি জয়ী

ও পি সি-‌২১০/১০(৩৯.৫)

চলমান-‌১২৭/১০(৩৪.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে অনেকটাইপিছিয়ে পড়লো চলমান সঙ্ঘ। খেতাবের দৌড় থেকে। ও পি সি-‌র বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পর। মঙ্গলবার ও পি সি জয়লাভ করলো ৮৩ রানে। আসরে তৃতীয় জয় পেলো ও পি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে  ও পি সি-‌র গড়া ২১০ রানের জবাবে চলমান সঙ্ঘ ১২৭ রান করতে সক্ষম হয়। ম্যাচে প্রথমে ব্যাট হাতে ৪৯ রান করার পর বল হাতে ৬ উইকেট তুলে নিয়ে সেরা ক্রিকেটারের সম্মান পায় বিজয়ী দলের দুর্লব রায়। সকালে টসে জয়লাভ করে চলমান সঙ্ঘের অধিনায়ক প্রথমে ও পি সি কে ব্যাট করার আমন্ত্রণ জানান। চলমানের বোলাররা শুরুটা ভালো করলেও ও পি সি-‌র মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান দুর্লব রায় এবং বৈভব মালি ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয়। দুজনই ঝড়ো ব্যাট করে দলকে ২০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। ও পি সি ৩৯.‌৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান করে। দলের পক্ষে বৈভব মালি ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২, দুর্লব রায় ৫৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯,নবারূণ চক্রবর্তী ৪২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, সাহিল সুলতান ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রাহুল চন্দ্র সাহা ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। চলমান সঙ্ঘের পক্ষে দেবোত্তম ঘোষ (‌৫/‌৩২) এবং কৃষ্ণধন নম:‌ (‌৪/‌৫১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় চলমান সঙ্ঘ ৩৪.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লক্ষ্মণ পাল ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ২৯, আরমান হুসেন ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, অমিত দাস ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং কৃষ্ণধন নম:‌ ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ও পি সি-‌র পক্ষে দুর্লব রায় (‌৬/‌২৬) এবং বৈভব মালি (‌৩/‌৩৬) সফল বোলার।‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top