News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসে চলছে জোর আলোচনা
Image

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসে চলছে জোর আলোচনা

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে দফায় দফায় বৈঠক চলছে কংগ্রেসে। কর্ণাটকে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বেঙ্গালুরু থেকে দিল্লি পর্যন্ত বৈঠক চলছে।

আজ মঙ্গলবার সকালে কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে পৌঁছেছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন।
কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও দিল্লিতে তলব করা হয়েছে। আজ দলীয় সভাপতির উপস্থিতিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

দিল্লি যাওয়ার আগে শিবকুমার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, তিনি দলের সঙ্গে আছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়কের সংখ্যা ১৩৫ এবং আমরা সব এক।
সূত্রের খবর, সিদ্দারামাইয়া কংগ্রেস হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন যে তাকে প্রথম দুই বছরের জন্য মুখ্যমন্ত্রী করা উচিত এবং ডি কে শিবকুমারকে তিন বছরের জন্য সুযোগ দেওয়া উচিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন সব নেতারা।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top