News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি লীগ ক্রিকেটে হার্ভেকে সহজে হারিয়ে সাফল্যের লক্ষ্যে বিসিসি
Image

সন্তোষ স্মৃতি লীগ ক্রিকেটে হার্ভেকে সহজে হারিয়ে সাফল্যের লক্ষ্যে বিসিসি

হার্ভে-‌ ১২৯/১০(৩৬.৩)

বি সি সি-‌১৩০/‌৪(২৪.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।।খালি হাতেই মরশুম শেষ করলো হার্ভে ক্লাব। ৭ ম্যাচ খেলে সবকটি ম্যাচে পরাজিত হয়ে শেষের দিকের প্রথম স্থানে রইলো হার্ভে। অপরদিকে ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে তৃতীয় শীর্ষে রইলো দীপক ভাটনাগরের দল বি সি সি। পয়েন্ট তালিকায় পোলস্টার ও ব্লাডমাউথের সঙ্গে সমসংখ্যক ১৬ পয়েন্ট পেলেও রান রেট- এর নিরিখে বিসিসি এই মুহূর্তে তৃতীয় শীর্ষে রয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত ম্যাচে বি সি সি ৬ উইকেটে পরাজিত করে হার্ভে ক্লাবকে। প্রথমে ব্যাট নিয়ে হার্ভে-‌র গড়া ১২৯ রানের জবাবে বি সি সি ২৪.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সাগর শর্মা ৬৫ রান করেন। সকালে টসে জয়লাভ করে বি সি সি-‌র অধিনায়ক হার্ভে-‌কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই হার্ভে-‌র ইনিংস ছিলো নড়বড়ে। একসময় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে দল ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় বিজয় বিশ্বাস এবং আকাশ কুমাপর সিং কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে ১০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। হার্ভে ৩৬.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, বিজয় বিশ্বাস ৫৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং প্রভাত যাদব ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। বি সি সি-‌র পক্ষে অনুজ পাল (‌৪/‌২১) এবং রাজদ্বীপ দত্ত (‌২/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বি সি সি ২৪.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাগর শর্মা ৪৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৬৫ (‌অপ:‌), বাবুল দে ৫২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪৭ এবং শচীন শর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। হার্ভে-‌র পক্ষে প্রভাত যাদব (‌২/‌৩২) সফল বোলার।‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top