News Flash

  • Home
  • বিদেশ
  • আকস্মিক ইংল্যান্ড সফরে গেলেন জেলেনস্কি
Image

আকস্মিক ইংল্যান্ড সফরে গেলেন জেলেনস্কি

কলকাতা, ১৫ মে (হি.স.) : প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে ইংল্যান্ড সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

টুইটারে জেলেনস্কি জানিয়েছেন, ‘মূল আলোচনা’র জন্য তার ‘বন্ধু’ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার ব্রিটেন নিশ্চিত করেছিল যে, তারা রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের পক্ষে সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। সেই পরিপ্রেক্ষিতে ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গেছেন তিনি। এই সফরে দুই নেতার বৈঠক ঘণ্টা দুয়েকের বেশি হবে না বলে আশা করা হচ্ছে। তবে একটি সূত্র জানিয়েছে, সরকারি ব্যক্তিরা এই সফরটিকে আলোচনার পরিবর্তে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে চিহ্নিত করেছেন।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top