News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে ফের সরব খেলোয়াড়রা
Image

ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে ফের সরব খেলোয়াড়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷  ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে ফের সরব খেলোয়াড়রা৷ অভিযোগ, অবৈধ ভাবে রাজ্যে চলছে ত্রিপুরা রাজ্য অলিম্পিক এসোসিয়েশন নামে একটি সংগঠন৷  এই সংগঠনের সচিব রূপক দেবরায় রাজ্যের খেলোয়াড়দের বাদ দিয়ে বহিঃরাজ্যের খেলোয়াড়দের খেলাচ্ছেন বলে অভিযোগ৷ এর প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েকদিন আগে রূপক দেবরায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় খেলোয়াড়রা৷ ফের রবিবার রাজধানীর উমাকান্ত মাঠে জড়ো হয়ে বিক্ষোভ দেখান রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়, ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদরা বিক্ষোভ দেখান৷ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম অরজুন পুরষ্কার প্রাপ্ত মন্টু দেবনাথ, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী সহ অন্যরা৷ এদিন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের তরফে এই হয় কর্মসূচী৷ তারা এই স্বাক্ষর ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির কাছে পারথাবেন৷ পাশাপাশি তারা আবেদন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় এমন স্বাক্ষর অভিযান চলবে৷৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top