News Flash

Image

২৩ মে হাইলাকান্দি আসছেন কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী


হাইলাকান্দি (অসম) ১৩ মে (হি.স.) : কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই আগামী ২৩ মে তিন দিনের সফরসূচি নিয়ে হাইলাকান্দি আসছেন।

ওইদিন তিনি ৩:৪০টা নাগাদ হাইলাকান্দি এসে পৌঁছাবেন। এর পর বিকেল ০৪:১০টায় তিনি হাইলাকান্দিতে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। সন্ধে ০৫:১০টায় তিনি দলীয় সভায় অংশ নেবেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হাইলাকান্দিতে রাত কাটিয়ে পরের দিন বুধবার সকাল ১০টা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল এবং আয়ুষ বিভাগের ওপিডি ওয়ার্ড পরিদর্শন করবেন। বেলা ২:০০টায় তিনি পঞ্চায়েত কর্মকর্তাদের সঙ্গে হাইলাকান্দিতে এক সভায় মিলিত হবেন। ৩:০০টায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় আয়ুষ কর্মকর্তাদের সঙ্গে অনুরূপ আরেকটি বৈঠকে মিলিত হয়ে হাইলাকান্দিতে রাত যাপন করবেন। ২৫ মে বৃহস্পতিবার সকালে ফের নয়াদিল্লির উদ্দেশ্যে হাইলাকান্দি ত্যাগ করবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top