News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি
Image

কর্ণাটকে বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা ভোটের প্রাথমিক গননায় এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাথমিক গণনায় ২২৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১১৮ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৮২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ১৯টি আসনে।

একাধিক বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে কর্ণাটকের বিধানসভা ভোটে। শনিবার গণনা শুরু হতে বুথ ফেরত সেই সমীক্ষার প্রতিফলন দেখা যেতে শুরু করল গণনার প্রাথমিক ফলে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ‘ম্যাজিক ফিগার’ ১১৩। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার ফলে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন। দিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস মেতেছেন হাত শিবিরের কর্মীরা।
উল্লেখ্য শনিবার ভোট গণনা শুরুর আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কংগ্রেস নেতারা। কর্নাটকের কংগ্রেস নেতা সালিম আহমেদ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গঠন করবে কংগ্রেস। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। কর্নাটকের জনগণ পরিবর্তন খুঁজছিলেন।’

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top