News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত এক কোটি টাকার মাদক-ট্যাবলেট ইয়াবা, ধৃত এক
Image

হাইলাকান্দিতে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত এক কোটি টাকার মাদক-ট্যাবলেট ইয়াবা, ধৃত এক

হাইলাকান্দি (অসম), ১৩ মে (হি.স.) : বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে হাইলাকান্দির কাটলিছড়া থানাধীন রংপুর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় এক কোটি টাকার মাদক-ট্যাবলেট ইয়াবা। গতকাল শুক্ৰবার রাত প্রায় ১১ নাগাদ রংপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ বাজারটি ইয়াবা।

গোপন সূত্রের ওই রাতে ড্রাগসের লেনদেন হবে, এ ধরনের খবর এক আসলে অভিযানে নামে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের অধীনস্থ বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন এবং সংশ্লিষ্ট গোয়েন্দারা। এর পর কাটলিছড়া বাইপাস সংলগ্ন রংপুর পার্ট থ্রি এলাকা থেকে জনৈক সামসুল হক তালুকদারের ছেলে আলতা হুসেন তালুকদারকে (৩১)-কে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট। উদ্ধারকৃত মাদক-ট্যাবলেটের বাজারমূল্য এক কোটি টাকা হবে বলে জানা গেছে।

হাইলাকান্দি পুলিশের জনৈক আধিকারিক জানান, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রীগুলির বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা হবে। মাদক পাচারের অভিযোগে আলতা হুসেন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে যাচাই করছেন তাঁরা। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের পদস্থ আধিকারিক।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top