News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জয়ের আনন্দে চোখে জল কংগ্রেসের ডি কে শিবকুমারের, আবেগে হারালেন ভাষা
Image

জয়ের আনন্দে চোখে জল কংগ্রেসের ডি কে শিবকুমারের, আবেগে হারালেন ভাষা

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। রাজ্যের ২২৪টি-র মধ্যে ১৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারের চেয়ে ৫০টিরও বেশী আসনে জয়ের পথে হাত শিবির। কংগ্রেসের এই দুরন্ত জয়ের কারিগর রাজ্যে দলের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার।

দলের জয় নিশ্চিত হতে শিবকুমার সাংবাদিকদের সামনে এসে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন। তারপর কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেললেন কর্ণাটকে কংগ্রেস সভাপতি।শিবকুমার ধন্যবাদ জানালেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে। বললেন এই জয় দলের কর্মীদের, রাজ্যের মানুষের। কর্ণাটকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেন শিবকুমার। নিজের কেন্দ্রে রেকর্ড ভোটে জেতা নিশ্চিত শিবকুমারের। এবার দেখার দল তাঁকে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেন কি না।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top