News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতির অভিযোগে মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
Image

দুর্নীতির অভিযোগে মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, বাড়িতে তল্লাশি সিবিআইয়ের


মুম্বই, ১২ মে (হি.স.) : প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা রুজু করল সিবিআই। কেবল সমীরই নয়, আরও দুই সরকারি কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মুম্বইয়ের ২৯টি স্থানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

অভিযোগ, ওয়াংখেড়ের পাশাপাশি এক ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসারও রয়েছেন অভিযুক্তের তালিকায়। ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির আশ্রয় নিয়ে তিনি সম্পত্তি বাড়িয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। মূলত, আরিয়ান মাদককাণ্ডের পর থেকেই খবরে আসেন সমীর ওয়াংখেড়ে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top