News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকা চুরি করে হাতেনাতে আটক পরিযায়ী মহিলা শ্রমিক
Image

টাকা চুরি করে হাতেনাতে আটক পরিযায়ী মহিলা শ্রমিক


আগরতলা, ১১ মে (হি.স.) : টাকা চুরি করে হাতে নাতে ধরা পরলো পরিযায়ী মহিলা শ্রমিক। ঘটনায় বিশ্রামগঞ্জ বাজারে ভীষণ হইচই হয়েছে। খবর পেয়ে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে সাপ্তাহিক হাট বসেছিল। হাটে বাজার করার সময় এক মহিলার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। পরর্বতী সময়ে ওই মহিলা ব্যাগে টাকা না পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। তখন উপস্থিত ক্রেতাদের সন্দেহ হয় বাজারে ঘুরাফেরা করা এক পরিযায়ী মহিলা শ্রমিকের দিকে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা পাওয়া গিয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছিল। পুলিশ ওই পরিযায়ী মহিলাকে থানায় নিয়ে গেছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top