News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার
Image

স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সুকান্ত কলোনি এলাকায়৷ এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷
জানা যায় বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সুকান্ত কলোনি এলাকার সুশান্ত সাহার ছেলে সুজিত সাহা একই এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ ওই যুবতী মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করে সুজিত সাহা৷ একসময় সুজিত সাহা কাজের উদ্দেশ্যে বিদেশে চলে যাওয়ার সময় তার প্রেমিকাকে বলে যায় বিদেশ থেকে এসে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে৷ তারপর বিদেশ থেকে বেশ কিছুদিন আগে আসার পরেও সুজিত সাহা তার ওই প্রেমিকার সাথে কোন যোগাযোগ রাখেনি৷ এই নিয়ে বেশ কয়েকবার মীমাংসা  সভা হয়েছিল এতে প্রেমিক সুজিত সাহা শিকার করেছিল তার প্রেমিকাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে৷  কিন্তু বৃহস্পতিবার  পর্যন্ত সুজিত সাহা মেয়েটিকে বিয়ে করার কোন ধরনের উদ্যোগ নেয়নি৷ অবশেষে বৃহস্পতিবার সকালে গকুলনগর সুকান্ত কলোনি স্থিত প্রেমিক সুজিত সাহার বাড়িতে এলাকাবাসী দের সঙ্গে নিয়ে ধরনায় বসে প্রেমিকা৷  মেয়েটি বিস্তারিতভাবে ঘটনাটি জানিয়েছে৷ কোন ধরনের বাহানা করা চলবে না৷ তাই মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত সুজিত সাহা তাকে বিয়ে করে  স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার প্রেমিক সুজিত সাহার বাড়িতেই ধর্নায় থাকবে৷ এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top